Dhaka বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ির পাশের পুকুরে ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন।

বুধবার (২০ মে) সকাল ৯টার সময় উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই গ্রামের শাহীন হোসেনের পাঁচ বছর বয়সী মেয়ে সাবিয়া ও চার বছরের ছেলে সিয়াম।

ফুলবাড়ী থানার ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক শাপলা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া পুকুর সদৃশ গভীর গর্তে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. আলিফ নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরে বিষয়টি থানাকে জানানো হয়।

খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার বলেন, বাড়ির পাশের মাঠের উত্তরে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল, যেখানে পানি জমে যায়। ধারণা করা হচ্ছে, খেলা করার সময় তারা ওই গর্তের পানিতে পড়ে যায়।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক শাপলা বেগম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আবহাওয়া

মব সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না : মজনু

দিনাজপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬