Dhaka শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম্মাম হয়ে ঢাকা ফ্লাইট ফের চালু করছে কুয়েত এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্ক : 

সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় বিমান সংস্থা- কুয়েত এয়ারওয়েজ। আগামী ২৪ এপ্রিল থেকে সপ্তাহে দুইবার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

কুয়েত এয়ারওয়েজের ভারপ্রাপ্ত সিইও আব্দুলওয়াহাব আল শাত্তি বলেছেন, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে এবং নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা রুটটিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনা জানিয়েছে, দাম্মামের থেকে পরিচালিত অন্যান্য রুটগুলোর মধ্যে লন্ডন, কায়রো, ইস্তাম্বুল, লাহোর, আম্মান, মুম্বাই এবং দিল্লি অন্যতম।

আল শাত্তি বলেন, কুয়েত এয়ারওয়েজ বর্তমানে ১৪টি গন্তব্যে কার্যক্রম পরিচালনা করছে এবং ক্রমবর্ধমান ভ্রমণ চাহিদার পরিপ্রেক্ষিতে যাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত রুট পুনরায় চালু করার জন্য কাজ করছে।

তিনি বলেন, বিমান সংস্থাটি আগাম বুকিং সাপেক্ষে সৌদি আরবের বাসিন্দাদের জন্য ভিসা আবেদন পরিষেবা চালু করেছে। এছাড়াও নির্বিঘ্নে ফ্লাইট কার্যক্রম নিশ্চিতে এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, গত মাসের শুরুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান চলাচলা মারাত্মকভাবে ব্যাহত হয়। এই উদ্যোগটি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে। তবে যাত্রীদের ট্রানজিট সংক্রান্ত নিয়ম ও টিকিট বুক করার আগে এয়ারলাইন্সের অফিসিয়াল সোর্স থেকে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া

দাম্মাম হয়ে ঢাকা ফ্লাইট ফের চালু করছে কুয়েত এয়ারওয়েজ

প্রকাশের সময় : ০৯:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬