Dhaka রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ আহত ৪

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি ছোট কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিটুমিনবাহী গাড়ির পেছনে ধাক্কা দিলে একই পরিবারের তিনজনসহ চারজন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ৮ মাসের শিশু বাচ্চাসহ শিশুর মা আঁখি (২০), পিতা আনিছ (২৫) ও ড্রাইভার তরিকুল (২৩)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়ামুখী একটি ছোট কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিটুমিনবাহী একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ছোট কাভার্ড ভ্যানে থাকা চালক ও একই পরিবারের নারী-শিশুসহ তিনজন রয়েছেন। শিশুর অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক। আমরা দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে তাদের ঢাকায় পাঠিয়েছি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আবহাওয়া

উদ্ধার কাজে নিয়োজিত রেলকর্মীদের দৈনিক খাবার ভাতা ২৮৫ টাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ আহত ৪

প্রকাশের সময় : ০২:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬