Dhaka সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ওভারটেক করতে গিয়ে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

সোমবার (৪ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল পৌর এলাকার রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসড়কের যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা বাইপাসের ফ্লাইওভারের ওপরে একটি পিকআপকে অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও দুই জন আহত হন। নিহতদের মরদেহ টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আবহাওয়া

পর্যটন খাতকে বিশ্বের কাছে তুলে ধরতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে : পর্যটনমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ১২:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬