Dhaka বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু

ঝালকাঠি জেলা প্রতিনিধি : 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে জাহিদুল হাওলাদার (৩০) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল হাওলাদার স্থানীয় ইউনুস হাওলাদারের ছেলে। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই ট্রলি নিয়ে কাজ করছিলেন জাহিদুল। এ সময় ট্রলিটি পেছনের গিয়ারে নেওয়ার সময় হঠাৎ বালুর মধ্যে চাকা দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ উঁচু হয়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ছিটকে পড়ে যান। পড়ে গিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আবহাওয়া

সার্ককে শক্তিশালী করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার কৃষিকে আরো শক্তিশালী করা সম্ভব : নজরুল ইসলাম খান

ঝালকাঠিতে ট্রলি থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬