জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৬৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

তৃতীয়বারের মতো জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গঠিত হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো যা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এ কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ১৫ আগস্ট।

তবে কমিশনের কার্যক্রম সম্পন্ন না হওয়ায় এর আগে দুই দফায় মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। সবশেষ ১৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল।

এবার তৃতীয় দফায় আরও ১৫ দিন মেয়াদ বাড়িয়েছে সরকার।

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের দায়িত্ব দেওয়া হয় জাতীয় ঐকমত্য কমিশনকে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে সংস্কার বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছেছে। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মধ্য দিয়ে ‘জুলাই সনদ’-এ চূড়ান্ত ঐকমত্য গঠনের কথা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকার একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তুলতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল

প্রকাশের সময় : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫