ছাত্রনেতা নাদিমুল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

গ্রেপ্তার সারোয়ার উদ্দিন আহমেদ মিঠু রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দা রোডের মৃত আব্দুল মোতালেব সর্দারের ছেলে। মিঠু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৪৩ নং ওয়ার্ড সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

জসীম উদ্দিন বলেন, সোমবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর গেন্ডারিয়া এলাকার নিজ বাসা থেকে মিঠুকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। এ ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় পৃথক মামলা দায়ের করেন।

তিনি বলেন, বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে। গ্রেপ্তার সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এলেঙ্গা-রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

ছাত্রনেতা নাদিমুল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০১:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫