চালক-সহকারীদের স্বাস্থ্যসেবায় মহাখালীতে ডিএমপির হেলথ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : 

গণপরিবহনের চালক ও সহকারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল এলাকাসহ বিভিন্ন বাস পয়েন্টে পাক্ষিক হেলথ ক্যাম্প আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (১৩ জুন) মহাখালী বাস টার্মিনালের সামনে ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।

হেলথ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। এ সময় ডিএমপি ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আনিছুর রহমান বলেন, পরিবহন শ্রমিকরা দেশের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

ট্রাফিক গুলশান বিভাগ সূত্রে জানা গেছে, মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত এ হেলথ ক্যাম্পে পরিবহন চালক ও সহকারীদের ব্লাড প্রেসার, ব্লাড সুগার এবং বেসিক আই টেস্টসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাপত্রও প্রদান করা হয়।

জানা গেছে, এ ক্যাম্পে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়ে সার্বিক সহযোগিতা করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও রাজধানীর ফার্মগেট এলাকার ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেছে আল-রাজী হাসপাতাল লিমিটেড।

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাইফুল ইসলাম জানান, ক্যাম্পে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০ জন রোগীকে আমরা দেখেছি। চিকিৎসা নেওয়ার পরামর্শও আমরা দিয়েছি।

তিনি  বলেন, আমাদের কাছে আসা রোগীদের মধ্যে অধিকাংশই কোমর, হাত ও পায়ের ব্যথার সমস্যায় ভুগছেন। এছাড়া চোখে কম দেখার সমস্যাও অনেকের মধ্যে দেখা যাচ্ছে।

তেজগাঁও ট্রাফিক জোনের এসি মো. ওমর আলী বলেন, ঈদকে সামনে রেখে ড্রাইভার- হেলপারদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের সেবা কার্যক্রম চলমান।

আয়োজকরা সংশ্লিষ্ট চালক ও সহকারীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের

চালক-সহকারীদের স্বাস্থ্যসেবায় মহাখালীতে ডিএমপির হেলথ ক্যাম্প

প্রকাশের সময় : ০১:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬