Dhaka বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মাত্র দুই দিনের ব্যবধানে মেহেরপুরের গাংনী উপজেলায় ফের বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ৮টায় উপজেলার সীমান্তবর্তী এলাকার তেঁতুলবাড়িয়া হাজীপাড়ার সানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।

সানোয়ার হোসেন পলাশ ওই এলাকার মৃত আনারুল ইসলামের ছেলে এবং পেশায় স্যালোইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির চালক।

বোমাসদৃশ বস্তুটির গায়ে লেখা রয়েছে, ‘হাত দিলে বাস্ট, ভালো থাকিস, বাই বাই।’

স্থানীয় সূত্র জানায়, ভোরে হাঁটতে বের হয়ে ছানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম প্রথম বস্তুটি দেখতে পান। কালো টেপ দিয়ে মোড়ানো বস্তুটির ওপরে সাদা কাগজে আঠা দিয়ে লাগানো ছিল একটি হুমকিসূচক বার্তা ‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই’। এমন বার্তা দেখে আতঙ্কিত হয়ে বিষয়টি বাড়ির লোকজনকে জানানো হয় এবং পরে গাংনী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ সতর্কতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে করে থানায় নিয়ে যায়।

সানোয়ার হোসেন পলাশের চাচাতো ভাই শামীম হোসেন বলেন, সকালে হাঁটতে বের হয়ে বাড়ির মূল ফটকের সামনে কালো টেপে মোড়ানো একটি বস্তু দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়।

সানোয়ার হোসেন পলাশ বলেন, কে বা কারা বোমাসদৃশ বস্তুটি রেখেছে, তা জানি না। এতে আমি এবং আমার পরিবারের সকলে আতঙ্কিত।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম বলেন, তেঁতুলবাড়িয়া গ্রামের সানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে বস্তুটি উদ্ধার করে পুলিশ নিয়ে যায়। তবে কে বা কারা এটি রেখেছে কেউ জানে না।

গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন বলেন, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি আসলেই বিস্ফোরক কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া কে বা কারা কি উদ্দেশ্যে এটি রেখে গেছে তার প্রকৃত কারণ যারা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বোমা উদ্ধার, ছিনতাই, ইঞ্জিনচালিত ভ্যান ও মোটরসাইকেল চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। এখন পর্যন্ত এই চক্রকে শণাক্ত, চুরি হওয়া ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ। এনিয়ে সাধারণ জনগনের মধ্যে আতংক বাড়ছে।

আবহাওয়া

গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

প্রকাশের সময় : ০১:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬