গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু

শেরপুর জেলা প্রতিনিধি : 

শেরপুরের নালিতাবাড়ীতে বাদাম খাওয়ার সময় গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে মানহা মনি নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে নানা বাড়িতে থাকা অবস্থায় নানার বিদ্যালয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে।

নিহত মানহা নালিতাবাড়ী শহরের বেপারীপাড়া মহল্লার বাসিন্দা ও স্থানীয় তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আহমেদের নাতনি। তার বাবা মো. রুবেল মিয়া সিলেটে একটি ব্যাংকে কর্মরত।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকছিল মানহা। মঙ্গলবার নানার সঙ্গে তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেড়াতে যায় সে। সেখানে নানা তাকে বাদাম কিনে দেন। দুপুর ২টার দিকে বাদাম খাওয়ার সময় একটি বাদাম তার গলায় আটকে যায়। উপস্থিত লোকজন বাদামটি বের করার চেষ্টা করলেও সফল হননি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। এ বিষয়ে থানায় কেউ জানায়নি। তবে জানতে পেরেছি, শিশুটিকে দাফন করা হয়েছে।

আবহাওয়া

গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ১০:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬