গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪১ জন, গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১ জন।
গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৮০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ১৯৩ জন।
নিজস্ব প্রতিবেদক 




















