Dhaka বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয় : স্পিকার

ভোলা জেলা প্রতিনিধি : 

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বেলা ১২টায় বরিশাল নগরীর সার্কিট হাউজে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।

স্পিকার বলেন, রাজনীতির একটি ইতিবাচক দিক তিনি লক্ষ করছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ। বাংলাদেশটা স্বাধীন হয়েছে রাজনৈতিক আগ্রহের কারণে। কখনও আবার স্বৈরশাসন যখম মানুষের ওপর চেপে বসে সে সময় ছাত্র যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার প্রবর্তন করে।

তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয়, সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক আমি লক্ষ্য করেছি । এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।

স্পিকার বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র জনতা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়া তন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে এটাই কামনা করি। পাশাপাশি গণতন্ত্রের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।

বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।

এর আগে স্পিকার বরিশালের তার শৈশবের সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার নির্বাচিত হওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর। তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ তার নির্বাচনী এলাকায় উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে এ সফর পরিচালনা করছেন।

আবহাওয়া

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পদক গ্রহণ করলেন জাইমা

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয় : স্পিকার

প্রকাশের সময় : ০৩:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬