Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে পারিবারিক কলহের জেরে এলাইসা হিলারিয়া (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত হিলারিয়ার চাচা এদ্রিয়েন গোমেজ জানান, পারিবারিক কলহের জেরে নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন হিলারিয়া। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন হিলারিয়া সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জানা গেছে, হিলারিয়ার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা পাদ্রি মিরপুর গ্রামে। তার বাবার নাম কিংসলি গোমেজ। বর্তমানে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী ৭ নম্বর রোডের ৬০১ নম্বর বাসায় থাকতেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায় বিএনপি : আখতার হোসেন

খিলগাঁওয়ে ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

প্রকাশের সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩