খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ২৮৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দেশের দুইবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন এম কে জামান। এরইমধ্যে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে ছবিটির নাম নিবন্ধন করেছেন পরিচালক সমিতিতে। পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন পরিচালক। প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। চলচ্চিত্রটি নির্মাণের আগে আমরা তার অনুমতিও নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।’

কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে জামান কিছু বলতে চাননি। আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান। তিনি বলেন, ‘নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে।’

এম কে জামান জানিয়েছেন এরইমধ্যে পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। আগামী মাসের শেষের দিকে শুরু হবে ছবিটির দৃশ্যধারণের কাজ। ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শারীরিক বা অন্য যেকোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

প্রকাশের সময় : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪