Dhaka বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকের সহযোগী সদস্য মো. ইমন হোসেন (২৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

স্থানীয় ও হিল আনসার সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ এসএমজি থেকে ব্রাশফায়ারের শব্দ শোনা যায়। পরে হাফপ্যান্ট পরিহিত দুই ব্যক্তিকে দ্রুত দৌড়ে শান্তিগ্রাম এলাকার দিকে পালিয়ে যেতে দেখা যায়।

স্থানীয়রা জানান, গুলির শব্দ শুনে তাঁরা ঘর থেকে বের হয়ে দোকানের সামনে গুলিবিদ্ধ অবস্থায় ইমনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর স্থানীয় নেতাদের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবহাওয়া

শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১২:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬