কুলাউড়ায় সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে পুশ-ইন ১০ বাংলাদেশি নাগরিককে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ ও বিজিবি।

শুক্রবার (৮ মে) বিকেলে কুলাউড়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের কাছে হস্তাতর করা ব্যক্তিরা হলেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), কুলাউড়া উপজেলার গোপাল দাস (২৭), সদর উপজেলার মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।

কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের টহল দল। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

সেখানে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে। এরপর সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাষ্ট্রদ্রোহ মামলা : শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ৩০ সেপ্টেম্বর

কুলাউড়ায় সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর

প্রকাশের সময় : ০৩:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬