এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে না : বাণিজ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • ২৭৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে না। এজন্য অন্যান্য দেশ ও বাণিজ্য জোটের সঙ্গে আমাদের মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনের প্রয়োজন হবে। মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য নেগোসিয়েশনের দক্ষতা বৃদ্ধি ও এই বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য এই প্রশিক্ষণটি অত্যন্ত সহায়ক হবে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত ট্রেড ডিপ্লোম্যাসি এবং ইন্টারন্যাশনাল ট্রেড নেগোসিয়েশন শীর্ষক ৪ দিন-ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, সম্ভাবনাময় দেশের সাথে কার্যকর ও ফলপ্রসূ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বাণিজ্য কূটনীতি ও নেগোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা উন্নয়নে বিকল্প নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে সরকারি ও বেসরকারি অভিজ্ঞ অংশীজনদের নিয়ে এক্সপার্ট-পুল গঠনেরও চিন্তা করা হচ্ছে। এছাড়া, আরটিএ পলিসি গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও একাডেমিয়ার সদস্যদের নিয়ে একটি ট্রেড নেগোসিয়েশন স্ট্রাকচার গঠনের পরিকল্পনা করছে।

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) প্রেসিডেন্ট ব্যারিস্টার মো. সামীর সাত্তার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাগদান গুঞ্জন, নতুন ছবি প্রকাশ করলেন পূজা চেরি

এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে না : বাণিজ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩