Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় অতিরিক্ত সচিবের বাসায় মিললো কোটি টাকা, ১১ আইফোন

নিজস্ব প্রতিবেদক : 

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনকে আটক করা হয়েছে। এ সময় তার ছেলেকেও আটক করা হয়। অভিযানকালে জব্দ করা হয় ১১টি আইফোনসহ কোটি টাকা।

রোববার (৩ নভেম্বর) রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (৪ নভেম্বর) উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলে থানায় গ্রেপ্তার আছেন। গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

সূত্র জানায়, রোববার রাতে উত্তরা- ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় অভিযান। অভিযানে বাসাটি থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে অভিযান শেষে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি প্রায় ৪ ঘণ্টা চলে বাসাটিতে।

গাজীপুরের বাসিন্দা আমজাদ হোসেন ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকে অবসর নেন।

আবহাওয়া

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

উত্তরায় অতিরিক্ত সচিবের বাসায় মিললো কোটি টাকা, ১১ আইফোন

প্রকাশের সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪