আমরা আন্দোলন করেছি, কখনো পুলিশ হত্যা করিনি : স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ২৯০ জন দেখেছেন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি। কিন্তু কখনও পুলিশ হত্যা করিনি। বিএনপি-জামায়াত কি নির্মমভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে সেটি দেশবাসী দেখেছে। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় হবিগঞ্জের নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা কারণে নির্বাচন যথা সময়েই হবে, নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলের স্বাধীনতা রয়েছে, নির্বাচন কমিশনও সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে, কেউ যদি অংশগ্রহণ না করে ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করে রাষ্ট্রের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই কে এলো, কে এলো না তা দেখার সুযোগ নেই। নির্বাচন যথা সময়েই হবে।

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। এর আগে মন্ত্রী জেলা পরিষদের নবনির্মিত গেস্ট হাউজ উদ্বোধন করেন। পরে তিনি বানিয়াচং উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পরিচ্ছন্নতা অভিযান কেবল এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না : ডিএনসিসি প্রশাসক

আমরা আন্দোলন করেছি, কখনো পুলিশ হত্যা করিনি : স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:১৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩