আগামী দিনে আরো নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী জেলা প্রতিনিধি : 

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে। এই মহানগর ভালো মানুষের জন্য আরও বসবাস উপযোগী হয়ে উঠবে। এ লক্ষ্যেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কাজ করছে।

বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, ৩৪ বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আরএমপি কাজ করে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি পুলিশের সব সদস্যকে অভিনন্দন জানান। পরে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক নেতরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে আরো ৩ নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন

আগামী দিনে আরো নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

প্রকাশের সময় : ০২:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬