অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেপ্তার আরো ৫২৯

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানী ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ অভিযানসহ অন্যান্য অভিযানে একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫০৩ জনকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫২৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার ৯৭৪ জন।

অভিযানে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি শুটার গান, ১টি পিস্তলের গুলির খোসা, ১টি লাল রঙের তাজা সীসার কার্তুজ, ২টি কার্তুজের খোসা, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি ছেনি, ২টি দা, ৪টি ছোরা, ১টি ধারালো চাকু, ২টি ধামা, ১টি স্টিলের তৈরি ব্যাটন, ১টি প্লাস ও ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইলিশের উৎপাদন ও স্বাদ ধরে রাখতে নদী খননে জোর সরকারের : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেপ্তার আরো ৫২৯

প্রকাশের সময় : ০৯:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫