৫ বছরে ১ কোটি কর্মীর বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য সরকারের : প্রতিমন্ত্রী নুর

বরিশাল জেলা প্রতিনিধি : 

দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি থাকলেও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বরিশাল ব্রজমোহন কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণের আগে ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য দেশের বাইরে কর্মসংস্থান তৈরি করে দিতে কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্য তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে পূরণে চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। প্রতিবছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

নুর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও নিরাপদ করতে সাইবার আইন দ্রুত সংশোধন করা হবে। সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে মানবাধিকার আইন ও গুমসংক্রান্ত আইন সংসদে পাস হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।

পরে প্রতিমন্ত্রী নুর ছাত্র অধিকার পরিষদ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

৫ বছরে ১ কোটি কর্মীর বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য সরকারের : প্রতিমন্ত্রী নুর

প্রকাশের সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬