Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিটে ষষ্ঠ হয়ে বাদ পড়লেন ইমরানুর ও সোনিয়া

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • ২৬৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

প্যারিস অলিম্পিকে বাংলাদেশ হয়ে এবার প্রতিনিধিত্ব করেছেন মোট পাঁচজন অ্যাথলেট। ইতিমধ্যেই অলিম্পিক সফর শেষ শ্যুটার রবিউল ইসলাম, সাঁতারু সামিউল ইসলাম রাফি এবং আর্চার সাফর ইসলামের। এবার সে তালিকায় যোগ হলেন ইমরানুর রহমান ও সোনিয়া খাতুন। শনিবার (৩ আগস্ট) এ দুই বাংলাদেশি খেলতে নেমে হিট থেকে বাদ পড়েছেন। ইমরানুর ও সোনিয়া দুজনই নিজ নিজ ইভেন্টের হিটে ষষ্ঠ হয়েছেন।

১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমানের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। কিন্তু প্যারিস অলিম্পিকে সেরাটা দেখাতে পারলেন না তিনি, বাদ পড়েছেন হিটে ষষ্ঠ হয়ে। ইমরানুর দৌড় শেষ করেছেন ১০.৭৩ সেকেন্ডে। ৬ নম্বর হিটে ৮ নম্বর লেনে দৌড়েছেন এই অ্যাথলিট। যদিও ৫০ মিটার পর্যন্ত বেশ ভালো করেন তিনি।

শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারলেন না ইমরানুর। নিজের সেরা টাইমিং ছিল ১০.১১ সেকেন্ড, আজ তার চেয়েও বাজে পারফরম্যান্স করেছেন তিনি। ফলস্বরূপ ষষ্ঠস্থানে থেকেই বাদ পড়তে হলো এই দৌড়বিদকে। ২০২৩ সালের জানুয়ারিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ৬০ মিটার ইভেন্টে সোনা জিতেছিলেন ইমরানুর। তবে অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় এই ১০০ মিটার স্প্রিন্টে বড় স্বপ্ন নিয়ে নেমেও ব্যর্থ হতে হলো ৩১ বছর বয়সী এই অ্যাথলেটকে।

অপরদিকে মেয়েদের ফ্রিস্টাইল সাঁতারে ৩ নবর হিট পর্যন্ত লড়াইয়ে ছিলেন সোনিয়া। তবে এই হিটে যৌথভাবে ষষ্ঠ অবস্থান দখল করতে পেরেছেন তিনি। তার সময় লেগেছিল ৩০.৫২ সেকেন্ড। ইমরানুর ও সোনিয়ার হারের মাধ্যমেই প্যারিস অলিম্পিকে যাত্রা শেষ হলো বাংলাদেশের।

আবহাওয়া

হিটে ষষ্ঠ হয়ে বাদ পড়লেন ইমরানুর ও সোনিয়া

প্রকাশের সময় : ০৩:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪