হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নিয়ে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৮৮০ রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩১ শিশুর। আর নিশ্চিত হামে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। সবমিলিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ৯৩০ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ৬৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮১৫। এ সময়ে ৭৫৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪০৬ ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২৭৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৯ হাজার ৫৮৩ রোগী। যাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৫:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬