হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

গত ২৪ ঘণ্টা দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন করে আছেন ঢাকা ও বরিশাল বিভাগের। এ ছাড়াও গত একদিনে নতুন করে আরও ১ হাজার ১৬০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৮২০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের এবং হাম ও এর উপসর্গে মারা গেছে ৭২৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭০ জন। আর হামের উপসর্গ রয়েছে ৯৯০ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন এবং সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খুলনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬