হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, প্রেমিকসহ ২ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় কথিত প্রেমিকসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন ও মৃত ইশাদ উল্লাহর ছেলে মো. গোলাম হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বরে রাতে নবীগঞ্জ উপজেলায় একটি ধানি জমিতে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন জমিতে কিশোরীর মরদেহ দেখতে পান।

পুলিশ পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত কিশোরীর বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলাটি পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।

মামলার তদন্তে খলিল উদ্দিন ও গোলাম হোসেনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। আদালতের নথি অনুযায়ী, খলিল উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। একজন প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে। অপরজন বিষয়টি দেখে ধর্ষণ করতে চান। পরে দুজন মিলে মেয়েটিকে হত্যা করেন। এটি চরম অমানবিক একটি বিষয়।

আইনজীবী বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, প্রেমিকসহ ২ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, প্রেমিকসহ ২ জনের মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০৬:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬