স্ত্রীর জন্মদিনে তৌসিফের আবেগঘন পোস্ট

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সঙ্গে তার সুন্দর সম্পর্কের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেতা। এবার স্ত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তৌসিফ।

বিশেষ এই দিনে স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সঙ্গে নয় বছর আগের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তৌসিফ। ছবির ক্যাপশনে স্ত্রীকে উদ্দেশ করে তিনি লেখেন, শুভ জন্মদিন, আমার মানুষ। এতগুলো বছর পার হয়ে গেল, তবু তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিন আমার কাছে আলাদা। জীবনের সবকিছু তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই—ভালো, খারাপ, হাসি, ঝগড়া। শুধু এভাবেই পাশে থেকো।

তৌসিফের এই ভালোবাসাময় পোস্টে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। অনেকেই মন্তব্যের ঘরে এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তৌসিফ ও জান্নাতুল ফেরদৌস। বিয়ের আগে থেকে দুজনের পরিচয় ছিল। জারা (জান্নাতুল ফেরদৌসের ডাকনাম) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএতে পড়াশোনা করছেন।

অভিনয়জীবনে তৌসিফ মাহবুবের পথচলা শুরু ২০১০ সালে। ২০১৩ সালের ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

এরপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্রিপ’, ‘রুমমেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তৌসিফ। ছোটপর্দার পাশাপাশি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।

দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্য জীবনের নানা মুহূর্তের ছবি ও পোস্টের মাধ্যমে প্রায়ই জান্নাতুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায় তৌসিফকে। এবার স্ত্রীর জন্মদিনেও তাঁর আবেগঘন বার্তায় ফুটে উঠেছে সেই ভালোবাসারই প্রকাশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্ত্রীর জন্মদিনে তৌসিফের আবেগঘন পোস্ট

প্রকাশের সময় : ০৬:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬