পিংক বাসের জন্য নারী চালক খুঁজছে বিআরটিসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৭৭ জন দেখেছেন
নিজস্ব প্রতিবেদক : 
নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকায় চালু হওয়া বিশেষ মহিলা বাস সার্ভিসের (পিংক বাস) জন্য নারী চালক খুঁজছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট মহিলা বাস সার্ভিসের জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্তগুলোর মধ্যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫-এর মধ্যে এবং উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট হতে হবে। ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তর করার সব শর্ত পূরণ করতে হবে।

বিআরটিসি জানায়, আগামী রোববার (৩০ আগস্ট), সোমবার (৩১ আগস্ট) ও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিন দিন সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপিসহ বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুরে সশরীরে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় (গাড়ি চালনা) অংশগ্রহণের জন্য উপস্থিত থাকার অনুরোধ করা হলো।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রাপ্য হবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত মহিলা চালকরা সাত দিন থেকে দুই মাসব্যাপী ভারী গাড়ি চালনার ফ্রি প্রশিক্ষণের সুযোগ পাবেন।

প্রশিক্ষণকালীন চালকদের থাকা-খাওয়া করপোরেশন বহন করবে। প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ সাপেক্ষে করপোরেশনে প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালায় অনুযায়ী, দৈনিক মজুরিভিত্তিক চালক পদে নিয়োগ প্রাপ্ত হবেন।কিন্তু চূড়ান্ত নিয়োগের আগে কোনো রকম আর্থিক সুবিধাদি প্রাপ্ত হবেন না। ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগপ্রক্রিয়ায় যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন।

যেকোনো প্রয়োজনে ম্যানেজার ট্রেনিং, বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুরের মোবাইল ০১৬১৯-৪৫৭২৪৫ (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিআরটিসি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন

পিংক বাসের জন্য নারী চালক খুঁজছে বিআরটিসি

প্রকাশের সময় : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬