Dhaka সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : 

সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (২৫ নভেম্বর) সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফরকালে তিনি আগামী ২৬-২৭ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেখানে অনুষ্ঠিতব্য সৌদি ন্যাশনাল গেমস-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন।

এছাড়া, সেখানে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিগণের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ২৮ নভেম্বর দেশে ফিরবেন।

আবহাওয়া

শুধু কোনো প্রতীকে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে এমন ধারণা ভুল : গয়েশ্বর চন্দ্র রায়

সৌদি আরব গেলেন সেনাপ্রধান

প্রকাশের সময় : ০১:৩৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩