Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আমানত বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

শনিবার (২ মে) রাতে বিমানবন্দরের কাস্টমস হলে পৃথক দুটি তল্লাশিতে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে সিভিল এভিয়েশন অথরিটি বিশেষ অভিযানটি পরিচালনা করে। রাত ৯টা ৫০ মিনিটে মাস্কাট থেকে আসা ‘সালাম এয়ার’ এর একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করার পর নজরদারি জোরদার করা হয়।

রাত ১০টা ৪০ মিনিটের দিকে কাস্টমস হলের যাত্রীবিহীন একটি কনভেয়ার বেল্ট থেকে এজ হাজার ৬৫ কার্টুন মালিকবিহীন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে সন্দেহভাজন এক যাত্রীকে তল্লাশি করে পাওয়া যায় আরও ২৮০ কার্টুন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট ও একটি ল্যাপটপ। ওই যাত্রীর নাম মো. শামসুদ্দিন, যিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় সিগারেটগুলো ডিটেনশন মেমো (ডিএম) মূলে জব্দ করে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মোট এক হাজার ৩৪৫ কার্টুন সিগারেটের বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৩০ হাজার টাকা।

জানতে চাইলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো ইব্রাহীম খলিল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। বিমানবন্দরকে চোরাচালানমুক্ত রাখতে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগ

শাহ আমানত বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

প্রকাশের সময় : ১১:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬