Dhaka শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ব্যানার, ফেস্টুন, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্ন্যাফৈর নতুন বাজারে ২নং ওয়ার্ড বিএনপির কার্যক্রম পরিচালনার জন্য দলীয় সিদ্ধান্তে একটি কার্যালয় খোলা হয়েছিল। চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে তিন দিন ধরে অফিসটি তালাবদ্ধ ছিল। শনিবার সকালে সুলতান ভূঁইঞা নামে এক ব্যক্তি ওই বাজারের একটি ফার্মেসিতে ওষুধ নিতে এসে দেখেন অফিস ঘরের বাইরের তালা খোলা।

সন্দেহ হলে তিনি এগিয়ে গিয়ে দেখতে পান অফিসের ভেতরে থাকা ব্যানার, ফেস্টুন এবং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

পরবর্তীতে বিষয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ও স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. মজিদ ও পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এক যৌথ বিবৃতিতে দাবি করেন, নিশ্চিতভাবেই এ ঘটনা বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরেরা ঘটিয়েছে। আমরা দলীয় সিদ্ধান্তের কারণে তাদের ছাড় দিচ্ছি বলেই তারা আজ পার্টি অফিসে আগুন দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমরা এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপাতত ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও, এটি কোনো দুর্বৃত্ত চক্রের কাজ বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

আবহাওয়া

ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না : মির্জা ফখরুল

সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশের সময় : ০৩:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬