Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমস্যা সমাধানে বাংলাদেশ রোল মডেল হতে চায়: পরিবেশমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, মেধার চেয়ে বড় কিছু থাকতে পারে না। আমাদের সব সম্পদের সমন্বয় ঘটিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন মেধা। আমরা যখন জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলি তখন আমরা একটা কথা বলি: আমরা শুধু ভিকটিম না, সমস্যা সমাধানে আমরা রোল মডেল হতে চাই।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে রসায়ন শাস্ত্রে সম্মানজনক আইকেমই গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২৩ অর্জনের জন্য যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের জ্যেষ্ঠ গবেষক ড. মোহাম্মদ মাজহারুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আমরা অস্তিত্ব সংকটের দিকে ধাবিত হব।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা নতুন নীতিমালায় একটা বিষয় উল্লেখ করছি, যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটি হলো গবেষণা। এটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।’

সাবের হোসেন চৌধুরী বলেন, বিভিন্ন সমস্যা সমাধানে দেশে গবেষণা বাড়াতে হবে, অন্য দেশের গবেষণার ওপর নির্ভর করলে চলবে না। এজন্য বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গবেষক এবং বিজ্ঞানীদের গবেষণার কাজের জন্য সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ড. মোহাম্মদ মাজহারুল ইসলামের এই অর্জন বাংলাদেশের বিজ্ঞানীদের জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে অবদানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের ক্রমবর্ধমান আগ্রহের প্রমাণ। ড. মাজহারুল ইসলামের গবেষণা কাজ রসায়ন শাস্ত্রের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি আমাদের দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রী এসময় দেশের পরিবেশের মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি’র পেট্রন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ইউসেট-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো ফজলুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর সাবেক গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. এম. আসাদুজ্জামান এবং বুদ্ধিজীবী ও কলামিস্ট ড মোনায়েম সরকার প্রমুখ।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

সমস্যা সমাধানে বাংলাদেশ রোল মডেল হতে চায়: পরিবেশমন্ত্রী

প্রকাশের সময় : ১১:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪