Dhaka সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক ৮ সেপ্টেম্বর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২৭৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়া দিল্লিতে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিস্তাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। ভারতের প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে বিকেল সাড়ে ৫টায় এই বৈঠক হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রসচিব বলেন, ৮ তারিখ সন্ধ্যার সময় বৈঠক অনুষ্ঠিত হবে। আমাদের দ্বিপাক্ষিক অনেক ইস্যু রয়েছে। সবগুলো নিয়ে আলাপ হবে। আমাদের কানেক্টিভিটি ইস্যু আছে, তিস্তার পানির বিষয়ে কথা বলব। এরপর এনার্জি সিকিউরিটি, ফুড সিকিউরিটি নিয়ে আলাপ হবে।

মাসুদ বিন মোমেন বলেন, দুই দেশের মধ্যে এখন প্রচুর প্রজেক্টও রয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলাপ হবে। পুরো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ করার সুযোগ হবে না। তারপরও যত গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সেগুলো নিয়ে আলাপ হবে।

সূত্র জানায়, জি-২০ সম্মেলনে অংশগ্রহণ ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আগামী ৮ সেপ্টেম্বর দুপুরে নয়াদিল্লি যাবেন। প্রধানমন্ত্রী নয়াদিল্লি পৌঁছানোর কিছু সময় পরই দ্বিপক্ষীয় বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। দুই প্রধানমন্ত্রী এ সময় একান্ত বৈঠকও করবেন।

এবার বৈঠক শেষে দুই দেশের মধ্যে চুক্তি বা সমঝোতা স্মারক সই হবে না। তবে যেসব সিদ্ধান্ত হবে, সেগুলো পরবর্তীতে ঢাকা বা দিল্লিতে স্বাক্ষরিত হবে। পাশাপাশি যৌথ উদ্বোধনের জন্য রাখা প্রকল্পগুলোও পরবর্তীতে ভার্চুয়ালি একসঙ্গে উদ্বোধনের সময়সূচি নির্ধারিত হবে।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়া দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আবহাওয়া

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক ৮ সেপ্টেম্বর

প্রকাশের সময় : ০৬:১৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩