Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিরক্ষা মিশন পরিদর্শনে আফ্রিকা গেলেন সেনাপ্রধান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ২৪৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে চার দিনের সরকারি সফরে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে তিনি ঢাকা ছেড়ে যান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরকালে সেখানে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

সফরকালে দেশটির সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাবাহিনী প্রধান। সাক্ষাতকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ত্যাগ করবেন। ১ নভেম্বর ভোরে তার দেশে ফেরার কথা রয়েছে।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। এছাড়াও ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৭৬৬ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় আট জন সেনাসদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সড়ক দুর্ঘটনায় ৭২ পরিবারে ৩ কোটি ১২ লাখ টাকা সহায়তা বিআরটিএ’র

শান্তিরক্ষা মিশন পরিদর্শনে আফ্রিকা গেলেন সেনাপ্রধান

প্রকাশের সময় : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩