Dhaka শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে সজীব (২৫) নামের ট্রাক চালক নিহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) ভোর ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার কামালদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব হোসেন (২৩) নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহলাদীপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৬টার দিকে ফরিদপুরগামী একটি আলুবোঝাই ট্রাক সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক সজীব ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়। পরে হাইওয়ে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় চালক সজীবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

প্রকাশের সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬