Dhaka রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী

নেত্রকোনা জেলা প্রতিনিধি : 

নেত্রকোনার আটপাড়ায় মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব মিয়া।

শনিবার (২৫ এপ্রিল) মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে গাবরতলা গ্রামে হেলিকপ্টার নিয়ে বর সেজে বিয়ে করতে যান রাজিব মিয়া।

জানা গেছে, উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মৃত আছাব উদ্দিন তালুকদারের ছেলে রাজিব তালুকদার। বাবা মারা যাওয়ার পর রাজিব মালয়েশিয়া প্রবাসী হন। রাজিবের মা সবসময়ই ইচ্ছা প্রকাশ করতেন, ছেলের বিয়েতে ভিন্নধর্মী আয়োজন করবেন এবং হেলিকপ্টারে করে পুত্রবধূকে ঘরে তুলবেন। মায়ের সেই ইচ্ছা রক্ষা করতেই রাজিব এই উদ্যোগ নেন।

শনিবার দুপুরে রাজিব তার মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে পার্শ্ববর্তী মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের সাখাওয়াত হোসেনের মেয়ে রাইসা আক্তারকে বিয়ে করতে যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলেই নববধূকে নিয়ে হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফিরে আসেন তিনি। এ সময় রাজিবের মা নিজেও ছেলের সঙ্গে হেলিকপ্টারে চড়ে পুত্রবধূকে নিয়ে আসেন।

রাজিবের মা আবেগাপ্লুত হয়ে বলেন, ছেলের বাবার মৃত্যুর পর থেকেই আমার শখ ছিল হেলিকপ্টারে করে বউ আনবো। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি।

পারিবারিকভাবে এ বিয়ে হচ্ছে জানিয়ে প্রবাসী রাজিব মিয়া বলেন, আমি মালয়েশিয়ায় থাকি। ১০ ভাই ও বোনের মধ্যে সবার ছোট আমি। আমার মা ইচ্ছাপোষণ করেছিল- আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই। তাই আমি মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছি।

রাজিবের বড় ভাই ঝুটন গণমাধ্যমকে বলেন, রাজিব আমাদের পরিবারে সবার ছোট। মা ইচ্ছা পোষণ করেছিলেন। রাজিব বাস্তবায়ন করেছে। আমরা এতে খুবই খুশি।

আবহাওয়া

উদ্ধার কাজে নিয়োজিত রেলকর্মীদের দৈনিক খাবার ভাতা ২৮৫ টাকা

মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বউ আনলেন প্রবাসী

প্রকাশের সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬