Dhaka বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার জেলা প্রতিনিধি :

মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং দ্রুতই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এর মাধ্যমে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সামাজিক সচেতনতা শুরু হয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। খুব শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যাতে বাংলাদেশকে মাদকমুক্ত করা যায়।

জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সমস্যা সমাধানে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে। এজন্য বাংলাদেশের কিংবদন্তিতুল্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেছি।

তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকার কৃষি লোন সুদসহ মওকুফ করেছে সরকার। পহেলা বৈশাখে নববর্ষের প্রথম দিনেই কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড প্রদান জাতীয় জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত। এরই মাধ্যমে একজন কৃষক ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি বিমা সুবিধা, কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা পাবে।

মানবপাচার প্রসঙ্গে তিনি বলেন, দেশের কিছু অঞ্চলে বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় এই সমস্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। ইতোমধ্যে মানবপাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পয়েন্টগুলোতে নজরদারি বাড়িয়ে সমন্বিত অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে সে বিষয়ে তথ্য দিলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে ১০টি জেলার ১১টি উপজেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১,৬৯৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান প্রমুখ। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম ও নাফ নদীর সীমান্ত পরিদর্শন করেন।

আবহাওয়া

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি : তথ্যমন্ত্রী

মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১০:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬