ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে বাসের ধাক্কায় নিহত ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের তারাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তারাকান্দা উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড়বাড়ী গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)। নিহতদের মধ্যে হারুন অটোরিকশার চালক। আহত ব্যক্তি হলেন বাসেরচালক।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, জামালপুরের বকশীগঞ্জ থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি যাত্রীবাহি বাস তারাকান্দার কাকনি এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ডুকে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসআই সজিব কুমার দাস বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে বাসের ধাক্কায় নিহত ২

প্রকাশের সময় : ০৩:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪