Dhaka সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। । এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

সোমবার (৪ মে) বেলা পৌনে ১২ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী জহুরুল হোসেন বলেন, ট্রাক ও সিএনজি দুটোই দ্রুতগতিতে চলছিল। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়।

আরেক প্রত্যক্ষদর্শী গোলাম রব্বানী বলেন, আমি অন্য একটি অটোরিকশার যাত্রী ছিলাম। এই সড়ক দিয়েই আসতেছিলাম। দেখি, দুর্ঘটনার কবলে পড়ে তিন নারী সড়কে ধাপরাইতেছিল। দৌড়ে এসে তাদের সড়কের সাইডে নিয়ে আসি। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আবহাওয়া

রাজধানীর যে ৬৮ ফিলিং স্টেশনে তেল নিতে লাগবে ফুয়েল পাস

ময়মনসিংহে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশের সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬