মঙ্গলবার ঢাকায় আসছেন ফলকার টুর্ক

নিজস্ব প্রতিবেদক : 

দুই দিনের সফরে মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এই সফরে তিনি অন্যদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

সফরকালে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তুর্কের।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি ভাষণ দেবেন, যেখানে তিনি সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। এ ছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।

হাইকমিশনার তার মিশন শেষে আগামী বুধবার (৩০ অক্টোবর) সাড়ে ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেত্রকোনায় পিকআপভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৪

মঙ্গলবার ঢাকায় আসছেন ফলকার টুর্ক

প্রকাশের সময় : ০৩:৫৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪