Dhaka বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের উত্তর প্রদেশের লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসের সঙ্গে দুধের ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

বুধবার (১০ জুলাই) বুধবার ভোর ৫টার দিকে দেশটির উত্তর প্রদেশের লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসের সঙ্গে দুধের ট্যাংকারের সংঘর্ষে এ হতাহতের এই ঘটনা ঘটে ভলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, ডাবল-ডেকার বাসটি বিহার রাজ্যের সীতামারহি থেকে দিল্লির দিকে যাচ্ছিল।

পতিমধ্যে দুরন্ত গতিতে ছুটে আসা বাসটি লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দুধের ট্যাংকারটিকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে উল্টে যায় বাস। ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলে মৃত্যু হয় ১৮ জনের এবং আহত হন ৩০ জন।

দুর্ঘটনার বিকট আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসী। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

সডিএম নম্রতা সিং জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। যাত্রীদের উদ্ধার করাই এখন প্রাথমিক কাজ। বাসে ৫০ জন যাত্রী ছিলেন। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন চালক। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিহত এবং আহতদের পরিচয় জানার চেষ্টাও চলছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার অফিস জানিয়েছে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের জন্য দুই লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও।

আবহাওয়া

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

ভারতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৮

প্রকাশের সময় : ০১:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪