Dhaka শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পর নিলয়-মাহির বাসর জটিলতা!

নিজস্ব প্রতিবেদক : 

অনেক শখ আর স্বপ্ন নিয়ে বিয়ে করলেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। কিন্তু ঘরে ফিরেই পড়েন নিজেদের একান্ত সময় কাটানো নিয়ে নানা জটিলতায়। কারণ ছোট্ট একটি রুম নিয়ে এই শহরে বসবাস নিলয় পরিবারের। যেখানে বাবা-মা, বোনের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হন মাহি। এমনই এক মজার অথচ জটিল গল্পে ‘স্বপ্নের বাসর’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে নিলয়-মাহি ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

নির্মাতা জানান, ঢাকা শহরের একজন সিএনজি চালকের সংসার জীবনের গল্প এটি। যাতে বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে।

নাটকের একটি দৃশ্যে পুরো পরিবার

নিলয় আলমগীর বলেন, গল্পটা বেশ মজার এবং এমন ঘটনার বাস্তবতা প্রচুর। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে, যারা ছোট ঘরে অনেক সদস্য মিলে বসবাস করে তাদের জন্য এমন ঘটনা নিয়মিত। সেই অস্বস্তিকর-মজার গল্পগুলো এক করার চেষ্টা করেছি আমরা। আশা করছি নাটকটি দেখে দর্শকরা মজা পাবেন।

এতে নিলয় আলমগীরকে দেখা যাবে সিএনজি চালক সালাউদ্দিনের চরিত্রে। আর সামিরা খান মাহি অভিনয় করেছেন জেসমিন চরিত্রে।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ সূচিতে ‘স্বপ্নের বাসর’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

আবহাওয়া

বিয়ের পর নিলয়-মাহির বাসর জটিলতা!

প্রকাশের সময় : ০৭:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩