Dhaka শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন গায়ক ও অভিনেতা তাহসান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৩২৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। বছরের শুরুতেই এমন সুসংবাদ নিশ্চিতভাবেই চমকে দিল তাহসানের ভক্ত-অনুরাগীদের। জানা গেছে, জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তাহসান খান।

তাহসানের নতুন স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন।

জানা যায়, এক দশকেরও বেশি সময় ধরে, এই মেকআপ আর্টিস্ট বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথচলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। কেউ কেউ বলছেন, অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিলো।

অন্যদিকে, তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে। কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে তার সঙ্গীতযাত্রা শুরু করেছিলেন। এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অনন্য মিশ্রণের জন্য পরিচিত।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান রহমান খান বিয়ে করেন মডেল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যা সন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০ জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

আবহাওয়া

বিয়ে করলেন গায়ক ও অভিনেতা তাহসান

প্রকাশের সময় : ০১:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫