বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান করা হবে : হুইপ দুলু

নাটোর জেলা প্রতিনিধি : 

বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত দূর করে দ্রুত জনগণের স্বস্তি ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামসাকাজিপুর জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তার বাবা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদার এবং মা মরহুমা জবেদা তালুকদার ও রাফিয়া তালুকদারের রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়।

তিনি বলেন, এমন এক সময় বিএনপি ক্ষমতায় এসেছে যখন কুইক রেন্টালের নামে লুটপাট করে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে পালিয়ে যাওয়ায় দেশের মানুষকে গ্যাস ও বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে।

দুলু বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান আমেরিকা যুদ্ধের প্রভাবের পাশাপাশি বাংলাদেশকে ধ্বংস করে লুটপাট করে সমস্ত টাকা-পয়সা শেখ হাসিনাসহ তার দোসররা সমস্ত ব্যাংক খালি করে, দেশ থেকে পালিয়ে চলে গেছে। সমস্ত কিছু খালি করে দিয়ে পালিয়ে গেছে। তার কারণেই এত সমস্যা দেখা দিয়েছে। তবে খুশির খবর হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুত কাজ চলছে এসব সমস্যা বেশী দীর্ঘ স্থায়ী হবে না।

তিনি বলেন, দেশের মানুষকে সাময়িক ভাবে খুশি করতে শেখ হাসিনা ভারতের বিভিন্ন কোম্পানীর মাধ্যমে কুইক রেন্টাল বিদ্যুৎ সরববরাহ করে সাময়িক ভাবে খুশি করে দেশের বিদ্যুৎখাতকে ভারতের হাতে তুলে দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতা ও তার স্বজনদের রাষ্ট্রের টাকা লুটপাটের ব্যবস্থা করে দিয়েছেন।

হুইপ বলেন, বিদ্যুৎ গ্যাস নিয়ে দেশের মানুষের মধ্যে একটা সাময়িক অশান্তি সৃষ্টি হয়েছে। কৃষি মৌসুমের আগেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে। দেশে সার নিয়ে কোন সংকট নেই। ফ্যাসিবাদী সরকারের নিয়োগ দেওয়া সার ডিলারেরা দেশে একটা সার সংকট সৃষ্টি করে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে চায়।

দুলু বলেন, ফ্যাসিবাদী সরকারের নিয়োগ দেওয়া সার ডিলারেরা যেন কোন ষড়যন্ত্র করতে না পারে তাই দ্রুত নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে।

সারের সংকটকে ‘কৃত্রিম’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, সরকারকে বিতর্কিত ও বিব্রত করতে একটি বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে। আগের সরকারের আমলে গঠিত সারের ডিলারদের কারণে এই সংকট তৈরি হয়েছে। তাই কৃষকদের হাতে পর্যাপ্ত সার পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে নতুন করে সারের ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য পিপি রুহুল আমীন তালুকদার টগর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি সানোয়ার হোসেন তুষার ও বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ তারকা হোটেলের পার্কিং থেকে ৩টি বিলাসবহুল গাড়ি জব্দ

বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান করা হবে : হুইপ দুলু

প্রকাশের সময় : ০৭:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬