Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএফইউজে’র প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ২৭৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

সরকারপন্থি সাংবাদিকদের বৃহৎ সংগঠন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

এরপর বিকেল ৩টায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়েছে। এতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ সাংবাদিক নেতারা অংশ নিয়েছেন। বিএফইউজে মহাসচিব দীপ আজাদ সম্মেলন সঞ্চালনা করছেন।

প্রসঙ্গত, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) বা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

আবহাওয়া

বিএফইউজে’র প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১২:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩