Dhaka শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লাকে নতুন প্রশাসনিক বিভাগ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন থাকলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামে মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় তিনি এমন প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। বিএনপি সরকার জনগণের সকল দাবি পর্যায়ক্রমিক ভাবে পূরণ করবে।’

একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে অল্প কিছুদিনের মধ্যে শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সরকারপ্রধান।

সব ওয়াদা পর্যায়ক্রমে পালন করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যে ওয়াদা দেয় ক্ষমতায় গেলে তা পূরণ করে। আমরা যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিত্তিতে মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করব।

No photo description available.

তারেক রহমান বলেন, নির্বাচনে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয় সেগুলো অক্ষরে অক্ষরে পালন করে। আপনারা দেখেছেন আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা মানুষকে কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবে। আগামী জুনে যে বাজেট সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বরাদ্দ রয়েছে।

তিনি বলেন, ইনশাল্লাহ আমরা আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বাংলাদেশের মানুষ বিশ্বাস নিয়ে বিগত নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করেছে। বাংলাদেশের মানুষের সেই বিশ্বাসের মূল্যায়ন করবে।

উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন। ইনশাল্লাহ, বিএনপি দেশের যেসব কাজ রয়েছে সবগুলো কাজ পর্যায়ক্রমে করবে। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, ইনশাআল্লাহ গড়ে তুলব।

তারেক রহমান বলেন, দেশকে পুনর্গঠন করতে হবে। সবার আগে দেশ, দেশটা সবার। আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়, জনগণের অংশগ্রহণ প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৭ বছর দেশের জনগণের ভোটের অধিকার ছিল না। সরকারের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলা দেওয়া হতো। মামলা করা হতো। দেশ স্বৈরাচারের কবলে পড়েছিল। ছিল হত্যা ও গুম। তারা দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। ২০২৪ সালে জুলাই আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে দেশের মানুষ গণতন্ত্র উদ্ধার করেছে।

সরকারপ্রধান বলেন, ‘নির্বাচনের আগে আমরা খাল খনন, কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড ও ঈমাম মুয়াজ্জিনদের সম্মানীর ওয়াদা দিয়ে ছিলাম। আমরা ওয়াদা রেখেছি। বিএনপি ক্ষমতায় যাওয়ার ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

May be an image of one or more people, speaker and crowd

তিনি বলেন, ‘দেশকে পুন:গঠন করতে হলে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে হবে। তা শিক্ষায় হউক কিংবা অর্থনৈতিক। দেশের উন্নয়নে নারী পুরুষ সবাইকে স্বাবলম্বী করতে হতে হবে। বেকার সমস্যা দূর করতে কাজ করতে হবে।’

তারেক রহমান বলেন, ‘জনগণ দেশের মালিক। জনগণ বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছেন। বিএনপি অতীতেও চেষ্টা করেছে সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে। এবারের নির্বাচনেও আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছি।’

গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সহসভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু প্রমুখ উপস্থিত ছিলেন।

আবহাওয়া

সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬