Dhaka রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি পর্যটকদের জন্য সুখবর দিলো ভুটান

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান। দেশটিতে ভ্রমণে এখন থেকে প্রতিদিন বাংলাদেশিদের ১৫ মার্কিন ডলার ফি দিতে হবে, যা আগে ছিল ২০০ ডলার।

সোমবার (৩ জুন) ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুটান সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে, দেশটি বাংলাদেশি পর্যটকদের জন্য নীতি সংশোধন করেছে। নতুন নীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে শুধুমাত্র ১৫ মার্কিন ডলার দিতে হবে, যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমান। নতুন ফি ২ জুন থেকে কার্যকর করা হয়েছে।

আগে বাংলাদেশিদের ভুটান ভ্রমণে প্রতিদিন ২০০ মার্কিন ডলার ফি দেওয়া লাগত। নতুন নীতিমালার আওতায় ১৫ হাজার বাংলাদেশি পর্যটক বার্ষিক ১৫ মার্কিন ডলার কম খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে।

আবহাওয়া

যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশি পর্যটকদের জন্য সুখবর দিলো ভুটান

প্রকাশের সময় : ০৫:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪