Dhaka বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না: প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ২৬১ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলীয় নেতা-কর্মীদের বলেছেন, একটা কথা মনে রাখবেন যে, বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না, হতে পারে না। তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা হয়।

এ সময় প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বাংলাদেশ তার উন্নয়নের ধারা থেকে কখনোই শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পতিত হবে না। বরং সব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘আজকে কেউ কেউ বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাচ্ছে। বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে শ্রীলঙ্কা হয়েই গিয়েছিল ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপির শাসনামলে। সে সময় পাঁচবার দেশ দুর্নীতি চ্যাম্পিয়ন হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও পানির জন্য হাহাকার, মানুষের কর্মসংস্থান নাই, তার ওপর জঙ্গিবাদ-সন্ত্রাস, ২১ আগস্টের গ্রেনেড হামলা, সারা দেশে বোমা হামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যাসহ বিভিন্ন জায়গায় গ্রেনেড হামলা। আর তখনই মানুষ আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হয়। কাজেই শ্রীলঙ্কার সেই অবস্থান থেকে তো বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে আসতে সমর্থ হয়েছি। কাজেই আজকের বাংলাদেশ কেন শ্রীলঙ্কা হবে?’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের যে অর্থনীতির গতিশীলতা, সেটা যেন অব্যাহত থাকে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশটা যাতে এগিয়ে যেতে পারে, সে জন্য সুপরিকল্পিত পদক্ষেপ নিয়ে সরকার এগোচ্ছে।’

মেগা প্রকল্পের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ব্যাপারে শেখ হাসিনা বলেন, ‘বিরাট অঙ্কের উন্নয়ন প্রকল্প, এটা নিলে পরে বিরাট অঙ্কের একটা কমিশন পাবো, সে কথা চিন্তা করে শেখ হাসিনা কোনো প্রকল্প নেয় না। দেশের সার্বিক উন্নয়ন বিবেচনাতেই তাঁর সরকার এগুলো করে থাকে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তর আওয়ামী লীগের সহসভাপতি সাদেক খান, আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, উত্তর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের খান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শহীদ সেরনিয়াবাত প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান।

আবহাওয়া

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি : তথ্যমন্ত্রী

বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২