Dhaka সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাস থেকে ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

বরিশাল জেলা প্রতিনিধি : 

ঢাকা থেকে পটুয়াখালীগামী বাস থেকে এক হাজার ইয়াবাসহ জাহিদা (২০) নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ মে) ভোরে নগরীর বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফের আরসি নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মো. তাহেরের মেয়ে।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম জলকাদের মোল্লা মসজিদের সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানে রোববার রাত তিনটার দিকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ পরিদর্শক বলেন, এ ঘটনায় থানার এসআই আল আমিন নাইম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবহাওয়া

বরিশালে বাস থেকে ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

প্রকাশের সময় : ১০:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬