বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৪০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় বাসচাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক কলেজশিক্ষিকা নিহত হয়েছেন। তিনি আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতা করতেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে মেইন রোডে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষিকার তিশার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তাঁর বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তাঁর স্বামী প্রবাসী। বর্তমানে তিনি মেরাদিয়া নয়াপাড়া এলাকায় থাকতেন।

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ওই কলেজশিক্ষিকা সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় রমজান পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়লে অন্য আরেকটি বাসের চাকায় পিষ্ট হন তিনি। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে পার্শ্ববর্তী ফরাজি হাসপাতালে ভর্তি করান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে রাতে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই অয়ন জানান, রাত পৌনে ৯টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই বাস দুটি জব্দ করা হয়েছে। একটি বাসের চালক ও অন্যটির হেল্পারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার সময় ওই শিক্ষিকা হেঁটে ফিরছিলেন না কি, মোটরসাইকেলে ছিলেন সেটি এখনো জানা যায়নি। ঘটনাস্থলে কোনো মোটরসাইকেলও পাওয়া যায়নি।বিস্তারিত বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

প্রকাশের সময় : ০৩:৪০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬